রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর হাই স্কুল চ্যাম্পিয়ন 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দল।
বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার মডেল মসজিদে আটঘরিয়া উপজেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি দল অংশ গ্রহণ করে।
১ম, ২য় পর্যায়ে জয়লাভ করে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হয়েছে। একই বিদ্যালয়ের ছাত্রী সিরাজুম মুনিরা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
অন্যান্য মধ্যে যারা অংশগ্রহণ করে বিজয়ী দলের সদস্যরা হলো সাদিকুন জান্নাত রাহা, সিরাজুম মুনিরা ও জান্নাতুল নাঈম দিনা।
তাদের সাফল্যের জন্য প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ’ছাড়া বিদ্যালয়ের সভাপতি মোঃ ফারুক আহমেদ খান তাৎক্ষণিক বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর