সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

আটঘরিয়ায় জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি রুবেল সেচ্ছায় পদত্যাগ

আটঘরিয়া প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া পৌর সভার ৭ নং ওয়াড জামায়াতের সেক্রেটারি মো: রুবেল হোসেন দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
শনিবার ১৭ মে  দুপুরে স্থানীয় সাংবাদিকদের এক লিখিত চিঠির মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান ওয়ার্ড সেক্রেটারি রুবেল হোসেন। তার পিতার নাম মো: নওশের মোল্লা।
লিখিত পদত্যাগপত্রে আটঘরিয়া পৌর সভার ৭ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রুবেল হোসেন উল্লেখ করেন, আমার পারিবারিক অসুস্থতা ও কর্মব্যস্থতার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আটঘরিয়া পৌর ৭ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক কার্যক্রম সৃষ্ঠভাবে পরিচালনা করতে পারছি না।
যে কারণে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে আমার। তাই আমি আমার সেক্রেটারি দায়িত্ব পরিচালনা করিতে অক্ষম বিধায় উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর