সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

আটঘরিয়ায় পৌর বিএনপির নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

আটঘরিয়া পৌর বিএনপির নব-নির্বাচিত কমি টিকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আটঘরিয়া উপজেলা শাখা কর্তৃক এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ১৫ ফেব্রুয়ারী দুপুরে আটঘরিয়া সরকার মডেল উচ্চ বিদ্যালয়ে  অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস আটঘরিয়া উপজেলা শাখা সভাপতি শাহিনুর ইসলাম।
সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সংর্বধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত আটঘরিয়া পৌর বিএনপির  সভাপতি আজাহার আলী খান, সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর ( জাসাস) সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক রেজওয়ান হোসেন, দেবোত্তর ইউনিয়ন বিএনপির নেতা মতিন, সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম প্রমুখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর