সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার দাবি

রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী ও জুলাই আন্দোলনের গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে চাটমোহর সরকারি কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ফেব্রয়ারি) চাটমোহর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ হাতে স্মারকলিপি তুলেদেন ওই কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম আকাশ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে যে সকল শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক হামলা-মামলার শিকার হয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগের দোসররা প্রশাসনের আশ্রয়ে এখনও মুক্ত বাতাসে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলে। ছাত্রদল শান্তিপ্রিয় তাই তারা বিশৃংখলা সৃষ্টি করে না। প্রশাসন যদি তাদের বিচার না করে তাহলে ছাত্রদল তাদের বিচার করতে সক্ষম।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম আকাশ, চাটমোহর যুগ্ন আহবায়ক মোঃ কায়সার আহমেদ, কলেজ ছাত্রনেতা মোঃ মারুফ হোসেন, মোঃ শাজাহান ইসলাম সাজু, মোঃ হাসানুর রহমান, মোঃ জাহিদ হাসান ও জীবন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর