সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবোত্তর ৪নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা  সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দলীয় প্রধানের প্রতি বিশেষ সম্মাননা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন ফতুল্লা বিএনপি সভাপতি টিটু জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে তুরস্ক যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম, উন্নত চিকিৎসার পরামর্শ আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ  গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে একজন।

২৭ জানুয়ারি (সোমবার) সকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের কুঠিবয়ড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম রোমান গোপালপুর পৌরসহরের বসুবাড়ি গ্রামের শহিদুল ইসলাম ফরিদের ছেলে। তিনি তারাকান্দি পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মাহবুব আলম রোমান তার এক সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। ভোর ৬ টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কে কুঠিবয়ড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোমানের মৃত্যু হয়। আহত হয় এক মোটরসাইকেল আরোহী।  পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একে.এম. রেজাউল করিম বলেন, মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর