শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

উল্লাপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে উল্লাপাড়া থানা পুলিশ অভিযুক্ত জহুরুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম (৩৬) উপজেলার পূর্বদেলুয়া গ্রামের জিল্লুর রহমান এর ছেলে।
জানা যায়, ২০০১ সালে কিশোরী পূর্ণীমা রাণী ধর্ষণের অভিযোগে তার বাবা অনিল চন্দ্র বাদি হয়ে ১৬ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে। ২০১১ সালে উক্ত মামলায় আদালত ১১ জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন সাজাপ্রাপ্তকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম দীর্ঘদিন দেশের বাইরে পলাতক ছিলেন। পূর্ণীমা ধর্ষণ মামলায় অভিযুক্ত তিনি। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর