সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত টানা দুই দিন গোপালপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের ভাঙ্গুড়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি র‌্যালি, দ্বন্দ্ব নাকি মনোমালিন্য? পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন

চাটমোহরে মাদক-জুয়া বিরোধী সাইকেল র‌্যালী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

চল যাই যুদ্ধে মাদক জুয়ার বিরুদ্ধে এ শ্লোগানে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তারা এ আয়োজন করে।
মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সাইকেল র‌্যালীটি স্টার মোড় হতে শুরু হয়ে চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল র‌্যালীতে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় ডাঃ এস এম আতিকুল আলম, চাটমোহর পৌর যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর প্রমূখ তাদের বক্তব্যে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে বর্ণনা করেন এবং সবাইকে মাদক জুয়া থেকে বিরত থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর