সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টানা দুই দিন গোপালপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইউএসএ ও হিউম্যানাটির অর্থায়নে এবং এইচএম বিডি ফাউন্ডেশনের বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুরে দুই দিনব্যাপী ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ বা ‘ক্লিনিক অন হুইলস’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) গোপালপুর পৌর শহরের হেমনগর রোডের মধুবন আবাসিক এলাকায় এবং শনিবার (৭ নভেম্বর) নগদা শিমলা ইউনিয়নের চর চতিলা আলিম মাদরাসা মাঠে পৃথকভাবে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
দুই দিনের এ আয়োজনে চারজন চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হিউম্যান কনসার্ন ইউএসএর সিইও মাসুম মাহবুব বলেন, মানবতার কল্যাণে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর