সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টানা দুই দিন গোপালপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপ্রিয়তার চমক দেখালেন হুমায়ুন কবির তয়ছের ভাঙ্গুড়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি র‌্যালি, দ্বন্দ্ব নাকি মনোমালিন্য? পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ

সাঁথিয়া সেচ্ছাসেবী ফাউন্ডেশন মানবতার সেবায় সকলের তরে নিয়োজিত

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫:২৮ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলায় প্রতিষ্ঠিত সাঁথিয়া সেচ্ছাসেবী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী  ব্লাড ডোনার ফাউন্ডেশন ,। এটি একমাত্র মানব সেবায় নিয়োজিত গত ২০২০ সাল হতে এই সংগঠনটি সুনামের সাথে পরিচলিত  হয়ে আসছে।সাঁথিয়া উপজেলার  মধ্যে উপজেলা সদর সেই সাথে সকল ইউনিয়ন পর্যায়ে সকল প্রত্যান্ত  অঞ্চলে কমিটি দিয়ে তথা সাঁথিয়া উপজেলার বাহিরে পাবনা জেলার  বিভিন্ন উপজেলায় পাবনা জেলার বাহিরেও বিভিন্ন জেলায়  সাধারণ গরীব মানুষ হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে রক্তদান সেই সাথে বিভিন্ন সময় স্বেইচ্ছায় বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক অনুষ্ঠান পরিচালনা করে থাকে।যেমন: রক্তদান, বাল্যবিবাহ রোধ, শীতবস্ত্র বিতরণ,গরিব মানুষের খাবার বিতরণ, হতদরিদ্রদের মাঝে ইদ সামগ্রী বিতরণ,খেলাধুলার সামগ্রী বিতরণ। মাদকাসক্তদের  মাদক থেকে বিরত রাখা,গরিব মেধাবীদের শিক্ষা সামগ্রী বিভিন্ন প্রকার বই বিতরণ, বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ,আরো বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকে।এই ফাউন্ডেশন বর্তমানে ৩১ সদস্য কমিটি নিয়ে সর্বমোট বিগত দিনে ৫০০অধিক বিভিন্ন কমিটি থেকে ও ফেসবুক অফিশিয়াল পেজে ৫০০০  হাজার অধিক   স্বেচ্ছাসেবী যুক্ত আছে।    এই ফাউন্ডেশনের সভাপতি  মো: রিপন হোসেন (লাইক) বলেন যে আমরা বিগত বছর হতে আজও পর্যন্ত মানব সেবায়  কাজ করে আসছি আমাদের  ফাউন্ডেশন  একমাত্র অরাজনৈতিক সংগঠন  যা কেবলমাত্র মানব সেবায় কাজ করায় আমাদের লক্ষ্য। তিনি আরো জানান সাঁথিয়া উপজেলা কে একটি আদর্শ শতভাগ স্বেচ্ছাসেবী  মূলক উপজেলা গড়ার লক্ষ্যে সকল পেশার মানুষদের নিয়ে একসাথে কাজ করবেন। তিনি সকল পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।  তিনি আরো বলেন আমি ব্যক্তিগত ভাবে এক হাজার ব্লাড ডোনার সম্পৃর্ণ করছি, তিনি  বলেন কারো কোন প্রকার সাহায্য ও রক্ত এবং কোন তথ্য  প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। মোবাইল নাম্বার ০১৭৪৩-৩৭৮৩০১।
এ ফাউন্ডেশনের আরেকজন কর্ণধার সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খান জানান সাঁথিয়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন হবে সাঁথিয়া উপজেলাবাসীর একমাত্র আশ্রয়স্থল ও সকলের চাওয়া পাওয়ার শেষ ঠিকানা। সাঁথিয়া উপজেলা বাসির পাশে সব সময় আমরা সাঁথিয়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। পরিশেষে সকলের নিকট দোয়া ও সহযোগিতা,কামনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর