সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

পালাব কীভাবে, সকালে অফিসে গিয়েছিলাম : হারুন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ হারুন অর রশীদ বিমানবন্দর থেকে আটক হয়েছে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেনি বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে টেলিফোনে আটক না হওয়ার দাবি করেন হারুন।

তার কাছে জানতে চাওয়া হয় আপনি নাকি আটক আছেন? জবাবে তিনি বলেন, আমি সকালে অফিসে গিয়েছিলাম। গিয়ে দেখি সেখানে কেউ নেই। পরে আমি বাসায় চলে এসেছি।

দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে বলেন, আপনারা (সংবাদকর্মী) বলছেন, আমি বিমানবন্দর থেকে ফিরে আসছি! এ রকম কিছু বলছেন কি? আমি কাল কীভাবে যাব? গতকাল তো ফ্লাইট বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর