সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

ভারতেই থাকবেন নাকি লন্ডনে যাবেন শেখ হাসিনা?

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৭:১২ অপরাহ্ন

বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলায় পৌঁছেছে। একাধিক ভারতীয় সূত্র জানিয়েছে, সেখান থেকে প্রথমে নয়াদিল্লি ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

তবে আগরতলা এবং নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন, কিংবা কবে নাগাদ তিনি লন্ডনগামী বিমানে উঠবেন— সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ছেড়ে যায়।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বিমানের ফ্লাইটে উঠবেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর