শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

শিক্ষার্থীদের মৃত্যুতে নতুনধারার শোক প্রকাশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সমস্যা সমাধানে আশু পদক্ষেপ দাবি করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৬ জুলাই প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ এক বিবৃতিতে আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশে শিক্ষার্থীদের উপর এমন হামলা ন্যাক্কারজনক। এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা না হলে ইতিহাসে অপরাধী হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতিটি সুবিধাভোগি। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশী জাতির পিতা, তাহলে তাঁর সন্তানদের দেশে কিভাবে ভিন্ন চিন্তা থেকে কোটা বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্য নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া উচিৎ বলে আমরা মনে করি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর