শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

নাগরপুরে বর্ষীয়ান রাজনীতিবিদ রফিকুল ইসলাম রঙ্গুর ইন্তেকাল ও দাফন সম্পন্ন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৮:১৭ অপরাহ্ন

নাগরপুর উপজেলা আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত  সভাপতি মো. রফিকুল ইসলাম খান রঙ্গু মৃত্যুবরণ করেছেন- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্হায়  মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, টাঙ্গাইল জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ও সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দীন তালুকদার। তারা মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে,রবিবার (১৪ জুলাই)বেলা ২ টায় ধুবড়িয়া কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়। এ সময় নাগরপুর উপজেলা আ.লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ, ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান শাকিল, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু,আ.লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।
উল্লেখ্য, মো. রফিকুল ইসলাম খান রঙ্গু ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর