শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

নওয়াপাড়ায় ফাতেমা (প্রাঃ) হাসপাতালে আবারও অপারেশনে এক নারীর মৃত্যু

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন

যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের জরায়ু নাড়ি অপারেশনে কাজল বেগম(৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার  (১২জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর আনুঃ ৫ টার সময় ওই নারীর মৃত্যু হয়। স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই বুধবার ওই নারীকে জরায়ু নাড়ি অপারেশন করার জন্য নওয়াপাড়া  ফাতেমা (প্রা) হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই ডাক্তার মন্জুরুল মোরশেদ তাকে অপারেশন করেন। বৃহস্পতিবার (১১জুলাই) বিকালে ওই নারী অসুস্থ হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে খুলনায় রের্ফাড করে পাঠিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে শুক্রবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কাজল বেগম উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বুইকারা সরকারি কবর স্থান মোড় এলাকার রনি গাজীর স্ত্রী। উল্লেখ‍্য গত ৩০ জুন রাত আনুঃ সাড়ে ৭ টার সময় বিতর্কীত ওই (প্রাঃ) হাসপাতালে ভুল অপারেশনে ইতি বেগম নামের একজন নারীর মৃত্যুর ঘটনায় অনিয়ম তদন্ত চলমান থাকা অবস্থায় আবারও অপারেশনের এক রোগীর মৃত্যু হল। চিকিৎসার নামে অপচিকিৎসা বন্ধ করতে জরুরি পদক্ষেপ নিতে সিভিল সার্জন যশোরের দৃষ্টি আকর্শন করেছেন সচেতন মহল। এবিষয়ে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা, আপনারা ডাক্তারের সাথে কথা বলেন। এবিষয়ে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালের চিকিৎসক মন্জুরুল মোরশেদ বলেন, রোগীর খিচুনী রোগ ছিল, তাই অপারেশনের ধাক্বা সামলাতে পারেনি। তদন্তাধীন অবস্থায় এ রকম জটিল অপারেশন কেন করলেন জবাবে তিনি বলেন, সিভিল সার্জন যশোরের কাছ থেকে অনুমতি নেওয়া আছে।

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওহিদুজ্জামান বলেন, নারীর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর