শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

পিএসসির অধিকাংশই দুর্নীতিবাজ : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গণমাধ্যমের তথ্যানুযায়ী পিএসসির অধিকাংশই দুর্নীতিবাজ, চেয়ারম্যান থেকে ড্রাইভার পর্যন্ত সবাইকে কঠোর জিজ্ঞাসাবাদের পর শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি। কেননা, পিএসসির এই দুর্নীতিবাজেরা গত ২৩ বছরের বিসিএস ক্যাডারদেরকেও প্রশ্নবিদ্ধ করেছে। সকল বিসিএস ক্যাডারের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব এবং দুর্নীতি খতিয়ে দেখে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। ৯ জুলাই সকালে রাজধানীর পল্টনসহ বিভিন্ন এলাকায় দুর্নীতিবিরোধী পথসভা ও  লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি উপরোক্ত কথা বলেন। কর্মসূচিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নীতিহীন কর্মকর্তারা দেশকে ক্রমশ ধ্বংস করে দেশের বাইরে টাকা পাচার করছে। এই দুর্নীতিবাজদের তালিকা দ্রুত তৈরি করে দুদক কঠোর পদক্ষেপ নিলেই কেবলমাত্র দেশকে বাঁচানো সম্ভব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর