শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

নান্দাইল চৌরাস্তায় অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা গোলচত্বর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন। রোববার (৭ জুলাই) নান্দাইল উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের লোকজন সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নান্দাইল চৌরাস্তায় মহাসড়কের কিশোরগঞ্জ মোড়, নান্দাইল মোড় ও কেন্দুয়া মোড়ের সকল অবৈধ স্থাপনা দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেন। এসময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ, সড়ক ও জনপথ বিভাগ কিশোরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রোস্তম আলী, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া সাধারণ মানুষ প্রশাসনকে সাধুবাদ জানান এবং উদ্ধারকৃত সরকারি জায়গায় আর যেন অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য যাত্রী সাধারণের জন্য যাত্রী ছাউনী ও খোলা জায়গায় যানবাহন স্ট্যান্ড নির্মাণ অথবা সরকারের পক্ষ থেকে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের জোর দাবী জানান। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলেন, সরকারি জায়গায় যেসমস্ত ঘর আছে, তা সবগুলোই ভাঙ্গবে। কিন্তু সরকারি জায়গায় অনেকগুলো অবৈধ স্থাপনা রেখেই উচ্ছেদ অভিযান শেষ করেছে প্রশাসন, যা নিন্দাজনক ও সাধারণ জন মনে প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, সরকারি জায়গাতে কোন অবৈধ স্থাপনা থাকবে না, এ অভিযান অব্যাহত আছে। যদি কেউ পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করতে চায়, তবে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা হতে পারে। সরকারি জায়গা যেন সুরক্ষিত থাকে, সেজন্য সকলকেই সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর