শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

নবাবগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: শনিবার, ৮ জুন, ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
বজ্রপাত
বজ্রপাত

শুক্রবার (৭ জুন) বিকেলে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের দামাইল সরকারপাড়া গ্রামের লালঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া (১৯) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের দামাইল সরকারপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে। সে স্থানীয় আফতাবগঞ্জ সরকারী কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার আফতাবগঞ্জ-লালঘাট পাকা সড়কের দামাইল সরকারপাড়া নামক স্থানে সড়কের উপর ধান-ভূট্টা শুকাতে দেয়। আকাশ মেঘলা হলে এইসব উঠানোর সময় হঠাৎ বজ্রপাতে জুয়েল জ্ঞান হারিয়ে ফেলে।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় জুয়েল মিয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর