শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বিপুল ভোটের ব্যবধানে নবাবগঞ্জে নাইন্টির জয়

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ঘোড়া প্রতীকের প্রার্থী তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) বিজয়ী হয়েছেন।
নাইন্টি বর্তমান সাংসদ মোঃ শিবলী সাদিক এর আপন ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বুধবার (৫ জুন) সর্বশেষ প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়। এতে  মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭৫ জনের মধ্যে শতকরা ৩৪.৫৮ ভাগ ভোট পড়ে। এর মধ্যে  তাজওয়ার মোহাম্মদ ফাহিম (নাইন্টি) ৪৯ হাজার ৯শ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের মোঃ নিজামুল হাসান শিশির পেয়েছেন ১৫ হাজার ১শ ৫৫  ভোট । দুজনের ভোটের ব্যবধান ৩৪ হাজার ৭শ ৭৬ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার নির্বাচনে উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৭৫জন ‌। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৮শত ৩৩ জন ও মহিলা ভোটার ৯৬ হাজার ২শ ৩৮ জন । এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন ।
উপজেলায় মোট ৭৩ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয় । এছাড়াও নির্বাচনে ২৬ হাজার ৫শ ৪৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে মোঃ আইনুল হক চৌধুরী (চশমা ) ও ২৩ হাজার ৪শ ৫১ ভোট পেয়ে  মোছাঃ শাবানা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান চলনবিলের আলোকে  জানান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকল কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর