শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

রাষ্ট্রিয় শোক দিবস পালন না করায় হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপারের কাছে জবাব চেয়ে নোটিশ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৬:২০ অপরাহ্ন

যশোরের অভয়নগরে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার মোঃ হাবিবুর রহমানের অনিয়ম ও দুর্নীতির শেষ নেই। নিজের খেয়াল খুশিমতো মাদ্রাসা পরিচালনা অর্থ আত্মসাৎসহ নানা সমস্যায় অনিয়মে ভরপুর ওই মাদ্রাসার সুপার মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাঘববোয়ালদের ছত্রছায়ায় থেকে ওই সুপার বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দিলেও অজানা কারণে তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন শাস্তিযোগ্য পদক্ষেপ। ফলে নতুন করে আলোচনায় আসলেন তিনি। জানা গেছে, বাংলাদেশ সরকার ঘোষিত ইরানের প্রেসিডেন্টের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়ায় সরকার রাষ্ট্রিয় শোক দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহন করে। তারি ধারাবাহিকতায় গত ২৩ মে সারাদেশে একজোটে সকল প্রতিষ্ঠানে শোক দিবস পালিত হয়। অন্যদিকে সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধংগুল দেখিয়ে ওই মাদ্রাসার সুপার গত ২৩ মে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসা বন্ধ রেখে রাষ্ট্রিয় শোক দিবস পালন করা থেকে বিরত থাকেন। ফলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসেন। যে কারনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপারকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ মে রাষ্ট্রিয় শোক দিবস পালন  না করে মাদ্রাসা বন্ধ করার কারণের জবাব চাওয়া হয়েছে। যাতে আগামী ২৮ মে জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়। এবিষয়ে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে জবাব পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর