শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

দুই কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২২ মে, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে দুই কেজি গাঁজাসহ রেজাইল করিম প্রামানিক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেপ্তার ব্যাক্তি মানিকপুর গ্রামের মৃত আব্দুর সাত্তার প্রামানিকের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মানিকপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী রেজাইল করিম প্রামানিকের বাড়ির নিজ শয়ন ঘরের স্টীলের বাক্সের ভিতর থেকে প্লাস্টিক ব্যাগে পলিথিন দিয়ে মোড়ানো  দুইকেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
বড়াইগ্রাম থানা পরিদর্শক শাফিউল আযম বলেন, গ্রেপ্তার রেজাইল করিম প্রামানিকের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জামিনে বের হয়ে পুনরায় তিনি এই মাদক ব্যবসা শুরু করেন। বুধবার আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর