শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বিলছড়ি হেব্রোণ মিশনে মানসিক ও স্বাস্থ্যবিধি ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

লামার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী বিলছড়ি হেব্রোণ মিশনে মানসিক ও স্বাস্থ্যবিধি বিষয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে,২৪ ইং) বেলা ১১ টায় আগাপের বাস্তবায়নে এসময় প্রচারণা সভায় সভাপতি হিসেবে অংশ নেন সাবেক শিক্ষক মনতাজন ত্রিপুরা।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মহেন্দ্র ত্রিপুরা-ভাইস চেয়ারম্যান, আগাপে বোর্ড, সেন্টার কমিটি এলসিসি। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প ম্যানেজার যোনা ত্রিপুরা, লামা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী ইন্সপেক্টর মিসেস শামসুন নাহার লিপি, হেব্রোণ খ্রিষ্টান স্কুলের প্রধান শিক্ষক- স্মীতা ত্রিপুরা।
আরও শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরুল মোস্তফা, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মোস্তফা সাব্বির, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ফরহাদ সিদ্দিকিসহ লোকাল এলসিসি কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসংগত, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বিলছড়ি বিডি-০৫০২ আয়োজনে, আগাপের বাস্তবায়নে ও কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রচারাভিযান-২০২৪ এ অংশগ্রহনকারী ৮৬ জন কিশোরী প্রত্যেকজনকে ৩টি কাপড় কাচা সাবান, ৩টি গায়ে মাখা সাবান, ৬টিকরে আয়রন ফলিক এসিড, ৩ প্যাকেট স্যানিটারী নেপকিন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর