শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

সিংড়ায় এক রাতে ৬ শ্যালো মেশিন চুরি

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৬:১৬ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় এক রাতে ৬ শ্যালো মেশিন চুরি হয়ে গেছে। সোমবার (৮ জানুয়ারি) রাতের কোন একসময় উপজেলার চামারী ইউনিয়নের ছোট কালিকাপুর বিল থেকে মেশিনগুলো চুরি হয়। মঙ্গলবার সকালে থানায় অভিযোগ করেন ভূক্তভোগীরা।

ভূক্তভোগী কৃষকরা জানান, সোমবার দিবাগত রাতের কোনো একসময় সংঘবদ্ধ চোরের দল ছোট কালিকাপুর বিল থেকে ফজলুর রহমান, মাজিদ, শরিফুল, কাবিল, শরিফুল ও শহিদুলের ৬টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। ভূক্তভোগী কৃষকদের বাড়ি ছোট কালিকাপুর গ্রামে।

তারা জানান, শ্যালো মেশিনে সেচ দিয়ে তারা যুগ যুগ ধরে ফসল আবাদ করে আসছেন। এর আগে কখনও এমন চুরি হয়নি। এমন চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র কৃষকরা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চোরদের সনাক্তে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর