শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বড়াইগ্রামে দেশীয় অস্ত্র উদ্ধার

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল রিফুজি পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্তকে ধরতে মাঠে অভিযানে নেমেছে পুলিশ।
মাঝগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোস্তাক হোসেন জানান, তিরাইল রিফুজিপাড়া গ্রামে আঞ্জুয়ারা বেগম (৪৫) ও রেঞ্জু সরকার (৫৫) দম্পতির দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছিল। শুক্রবার বিকেলে তাদের মধ্যে দ্বন্দ শুরু হলে ছেলে রাব্বী হেসেন তিনটি দেশীয় অস্ত্রো নিয়ে বাবাকে হত্যা করার উদ্দেশ্যে তারা করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে রাব্বীকে একটি ঘরে আটকিয়ে রেখে পুলিশে খবর দেয়। রাব্বীর মা ছেলেকে ঘরের দরজা খুলে দিলে সে পালিয়ে যায়। পরে পুলিশ এসে অস্ত্র¿ উদ্ধার করে।
রেঞ্জু সরকার বলেন, আমি দুইবার স্ট্রোক করে অসুস্থ হওয়ায় কোন কাজ করতে পারি না। আমার স্ত্রী ও ছেলে কাজ করে সংসার চালায়। যার কারনে আমার স্ত্রী ও ছেলে আমাকে মাঝে মাঝে মারপিট করে। বিকেলে আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে আমাকে চামচ দিয়ে আঘাত করে। আমি প্রতিকার করলে আমাকে আরো মারপিট করতে থাকে। ছেলে এসে অস্ত্র দিয়ে হত্যা করার উদ্দেশ্যে তারা করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।
আঞ্জুয়ারা বেগম বলেন, আমার স্বামী আমাকে মাঝে মাঝে মরপিট করে। বিকেলে আমাকে মারপিট করলে ছেলে বাবাকে ভয় দেখানোর জন্য তারা করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শফিউল আযম বলেন, তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাব্বী হোসেনকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর