শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে একই পরিবারের ৪জনের মৃত্যু

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৮:১৭ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে এক পরিবারের ৪জনের করুন মৃত্যু হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ জানান, ঘোষপালা গ্রামের আবদুস সাত্তারের পুত্র জামাল উদ্দিন (৩৫) নিজ বসতঘরে অটোরিকসা বিদ্যুৎ দিয়ে চার্জ করার সময় সে বিদ্যুতায়িত হয়ে যায়। তার চিৎকারে জামালের ২ শিশু কন্যা ফাইজা (৬), আনিকা (৪) এগিয়ে আসলে তারাও বিদ্যুতায়িত হয়ে যায়। তাদের চিৎকারে জামাল উদ্দিনের বৃদ্ধা মা আনোয়ারা বেগম (৬৫) তাদের বাচাঁতে এগিয়ে আসলে তিনি নিজেও বিদ্যুৎ স্পৃষ্ট হলে দুঘর্টনাস্থলেই ৪জনের করুন মৃত্যু হয়। খবর পেয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবদুল মজিদ দ্রুত ঘটনাস্থলে পৌছে ৪টি মৃতদেহ উদ্ধার করেছে। এই দুঘর্টনার ফলে একই পরিবারের ৪জন মারা যায়। বর্তমানে মৃত জামাল উদ্দিনের একটি নাবালক শিশু কন্যা সন্তান রয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে উক্ত দুঘর্টনার খবর পেয়ে নান্দাইল নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন নির্বাচনী প্রচারনা রেখেই দুঘর্টনাস্থলে চলে আসেন এবং সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর