সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

এনায়েতপুরে ১১ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চেংটার চর এলাকা থেকে এক স্কুল ছাত্র  ১১ দিন ধরে নিখোঁজ হয়েছেন।  তার নাম মোরসালিন (১২)। সে সরাতৈল চেংটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। রোববার সকাল পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এনায়েতপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
পরিবার সূত্র জানান, ২৪ আগষ্ট সকালে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের চেংটারচর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি মোরসালিন। রেব হওয়ার সময় বাড়ির কাউকে কিছু বলে যায়। সম্ভব্য সকল যায়গা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এদিকে নিখোঁজের তিন দিন পর তার বাবা রুবেল হোসেন কর্মের সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমান। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা সাবিনা খাতুন।
নিখোঁজ স্কুলের ছাত্রের দাদা সোনা উল্ল্যাহ জানান, ১১ দিন আগে (২৪ আগষ্ট) সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয় মোরসালিন। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ৩১ আগষ্ট এনায়েতপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। কোন সহৃদয়বান তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ করছি। এক মাত্র ছেলেকে হারিয়ে মা ও প্রবাসি বাবা পাগলের মত হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর