সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে নসিমন গাড়ী উল্টে চালক নিহত

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে নসিমন গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে মাহতাব প্রামানিক (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কে চন্ডিভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নসিমন চালক মাহতাব প্রামানিক তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের মৃত.মুসা প্রামানিকের ছেলে।

স্থানীয়রা ও নিহতের ভাই সোহেল রানা সোহাগ জানান, মাহতাব প্রামানিক তার নসিমন গাড়ী নিয়ে একটি ভাড়ায় যাওয়ার পথে গাড়ীর একটি চাকা পাংচার হয়ে রাস্তা পাশে উল্টে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, নিহত চালকের গাড়ীর চাকা পাংচার হয়ে উল্টে গিয়ে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর