মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আটঘরিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ২:৪২ অপরাহ্ন

‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান গানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ ইং উদযাপন উপলক্ষে আটঘরিয়া উপজেলায় সাংবাদিক ও মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই)  দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার (অ:দ:) আব্দুল মতিন।
আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, আটঘরিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ মৎস্য চাষিরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর