বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত আটঘরিয়ায় কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরপুরে স্কুল শিক্ষক আব্দুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সভাপতি পদপ্রার্থী মো.মাহফুজুর রহমান(বানিজ) নওয়াপাড়া নূরবাগে পচা মাছের সাম্রাজ্য, তাজা নামে চলছে ভয়ংকর প্রতারণা চাটমোহর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় চাটমোহরে ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাটমোহরে কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২১ জুন, ২০২৩, ৪:১৫ অপরাহ্ন

পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১১শ কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, গুনাইগাছা ইউনিয়ন চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমূখ।

সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে চলতি বছরে প্রদানকৃত এ কর্মসূচিতে প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, প্রনোদনা কর্মসূচিতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়ায় উপজেলায় রোপা আমন চাষ বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে ৬ হাজার ৭শত ৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের ল¶ মাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর