বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফসলি জমি কেটে সাবাড় আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী?- এস এম মাসুদ রানা নওয়াপাড়ায় ভবন ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হ*ত্যা আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত আটঘরিয়ায় কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরপুরে স্কুল শিক্ষক আব্দুল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সভাপতি পদপ্রার্থী মো.মাহফুজুর রহমান(বানিজ) নওয়াপাড়া নূরবাগে পচা মাছের সাম্রাজ্য, তাজা নামে চলছে ভয়ংকর প্রতারণা

ভাঙ্গুড়ার বিভিন্ন গ্রামে ড.ফসিউর রহমানের গনসংযোগ মত বিনিময় পথসভা ও উঠান বৈঠক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন

পাবনার কৃতি সন্তান, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামীলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড.মোঃ ফসিউর রহমান সোমবার (১২ জুন) ভাঙ্গুড়ার বিভিন্ন গ্রামের সাধারণ ভোটার ও গনমানুষের সাথে মত বিনিময় ও গনসংযোগ করেছেন।

সোমবার ড.মোঃ ফসিউর রহমান ভাঙ্গুড়ার ঝবঝবিয়া, সিংগাড়ি, কলকতি, নুরনগর, মৌহাট, ও মেন্দা এলাকায় গনসংযোগ ও মতবিনিময় করেন। এসময় তিনি কয়েকটি পথসভা ও উঠান বৈঠকও করেন।


বিভিন্ন স্থানে মত বিনিময় ও গনসংযোগকালে ড.ফসিউর রহমান সাধারণ ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও অর্জনের কথা তুলে ধরেন। আগামি দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসব এলাকার সাধারণ মানুষ সৎ, পরিশ্রমী, নির্ভিক ও সততার প্রতীক জননেতা মেজর জেনারেল (অবঃ) ফসিউর রহমানকে উষ্ম অভ্যর্থনা জানান। আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর