শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পাবনায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ মে, ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুর ২টায় পৌর শহরের সাঁড়া গোপালপুর তহুরুল ইসলাম মানিক হাজীর পুকুর থেকে স্থানীয়রা তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত হলো সাঁড়া গোপালপুর গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে জাহিদ মন্ডল (১০), একই এলাকার পাঞ্জুর ছেলে হৃদয় (১০) ও উপজেলার মাজদিয়া গ্রামের আকিজলের মেয়ে আনিকা (১২)।
নিহত জাহিদ মন্ডলের বাবা বাচ্চু মন্ডল জানান সকাল ১১টার পর জাহিদ বাড়ি থেকে বের হয়। এসময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার বোনের মেয়ে আনিকা ও এলাকার শ্যালো মেশিন চালক পাঞ্জুর ছেলে হৃদয় তার সঙ্গে ছিল তারা তিনজনই প্রায় সমবয়সী।
দুপুর ১টার দিকে জানতে পারি তারা মানিক হাজীর পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। পরে অনেক খোঁজখুঁজির পর ওই পুকুর থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মালিহা ফাইরোজ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিন শিশু মারা যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর