বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১২:০৯ অপরাহ্ন

পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মোছা.তানজিলা খাতুন।
বুধবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ধানবিলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় ওই ইউনিয়নের ধানবিলা গ্রামের  আবুল হোসেনের ছেলে হাফিজুল ইসলামকে ১০ হাজার টাকা ও একই অপরাধে ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোছা. তানজিনা খাতুন জানান, ফসলি জমিতে অবৈধ ভাবে মাটি কাটায় তাদের ২ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর