বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

আটঘরিয়ায় বিষপানে যুবকের মৃত্যু 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ মে, ২০২৩, ৯:০৩ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় পরিবারের উপর অভিমান করে দেলোয়ার হোসেন (১৮) নামে এক যুবক সান রাইজ নামক ঘ্যাস মারা বিষ প্রানে আত্মহত্যা করেছে।
সে উপজেলার চাঁদভা ইউনিয়নের শাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার (১ মে) বিকাল তিনটায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল পরিবারের উপর অভিমান করে সবার অজান্তে  ঘ্যাস মারা বিষ পান করেন। প্রথমে তাকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ সোমবার বিকালে সে মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর