শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সিংড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৬:২২ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় মো. আনছার আলী (৪৫) নামে নারী ও শিশু নির্যাতন দমন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার কুশাবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এএসআই সাদেক আলীসহ সঙ্গীয় ফোর্স। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আনছার আলী উপজেলার কুশাবাড়ি গ্রামের মো. তফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, ২০০৪ সালে একই গ্রামের এক নারী আনছার আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১৯ বছর সাক্ষী প্রমাণ শেষে গত ১৩ এপ্রিল নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আনছার আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। পরে তাকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমনের একটি মামলায় আসামি আনছার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর