বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

পাবনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সমাসনারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, পাবনা থেকে ডাক বিভাগের পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সমাসনারী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। আহত ৫ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।  তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর