শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পাবনায় ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৮:০৮ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে সরকারি খাদ্য গুদামের নিরাপত্তা-কর্মী শাহজাহান আলী (৫২) মারা গেছেন। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
শাহজাহান আলী পাবনার আমিনপুর থানার ঘোকসেলুনদা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি খাদ্য গুদামের কোয়াটারে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রেলগেটের পশ্চিমপাশে মালেকের চা দোকান থেকে ফিরছিলেন শাহজাহান আলী। অসাবধানবশত মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী সরকারি খাদ্য গুদামের কর্মচারী জাহাঙ্গীর হোসেন জানান, শাহাজাহান আলী দীর্ঘদিন ধরে এখানে কর্মরত ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। কয়েকদিন আগে একটি অপারেশন করিয়েছেন। তার মৃত্যুর ঘটনা দুঃখজনক।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লিডার মখলেছুর রহমান জানান, শাহাজাহান আলীর মরদেহ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, শাহাজাহান আলীর মরদেহ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর