বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

আটঘরিয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

আটঘরিয়া প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৮:১৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্্যালী বের করে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(৮ই মার্চ) আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরেরর আয়োজনে এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা (অতিরিক্ত), এসইআইপি মোছাঃ সারমিন খাতুন প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএফ মাহমুদুল হক, প্রশিক্ষণ আহমেদ রুবেল, মুসলিমা খাতুন, সুষ্মিতা আক্তার সহ প্রশিক্ষণার্থীরা র্র্যালীতে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর