বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সাংবাদিক শাহীনের পিতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন

চ্যানেল টোয়েন্টিফোরের পাবনার স্টাফ রিপোর্টার ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন রহমানের পিতা চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মরহুম আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ মঙ্গলবার বাদ ফজর কবর জিয়ারত, কোরআন খতম এবং বাদ এশা বাহাদুরপুর মরহুমের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২০১৭ সালের ৭ মার্চ দুপুর একটার দিকে সাংবাদিক শাহীন রহমানের পিতা আব্দুর রাজ্জাক (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বাহাদুরপুর পশ্চিমপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক শাহীন রহমান সবার কাছে তার পিতার জন্য দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর