বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

ভক্তদের চমকে দিতে ইনফিনিক্স আউটলেটে তাসকিন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন

ইনফিনিক্সের যমুনা ফিউচার পার্ক আউটলেটে গিয়ে ভক্তদের চমকে দিয়েছেন স্পিডস্টার তাসকিন আহমেদ। প্রিয় তারকাকে দেখার জন্য শীর্ষস্থানীয় এই স্মার্টফোন ব্র্যান্ডের আউটলেটটিতে ভিড় করেন শত শত মানুষ।
আউটলেটে উপস্থিত হয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোনগুলো চালিয়ে দেখেন তাসকিন। জানতে চান তাদের নতুন ফোন নোট ১২ প্রো সম্পর্কে। তার মতে, অনুশীলন বিরতির সময় এই ফোনটি তার গেমিং পার্টনার হিসেবে যথাযথ।
উপস্থিত ভক্তদের উদ্দেশে তাসকিন বলেন, “আপনারা বিশেষ দিনে বিশেষ মানুষকে এই বিশেষ ফোনটি উপহার দিতে পারেন। ব্র্যান্ড হিসেবে ইনফিনিক্স অনেক লাভলি। তাদের ফোন ব্যবহার করে আমার ভালো লেগেছে। এই ফোন ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন এর বিশেষত্ব কি। আমার ও ইনফিনিক্সের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।”
সম্প্রতি বাজারে আসা আল্ট্রা-স্পিড ফোন নোট ১২ প্রো-তে আছে হেলিও জি৯৯ প্রসেসর, ২৫৬জিবি রম+১৩জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম, ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ট্রিপল ক্যামেরা এবং ৬.৭” এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। নোট ১২ এর আরেকটি ভার্সন নোট ১২ ২০২৩-এ আছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৮ জিবি র‍্যাম যা ১৩ জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যায়, ৬.৭” এফএইচডি+ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ট্রিপল ক্যামেরা সিস্টেম।
ইনফিনিক্স আউটলেটে তাসকিনকে হঠাৎ উপস্থিত হতে দেখে চমকে যান উপস্থিত ক্রেতারা। লীলা রহমান নামে এক ক্রেতা জানান, “আমি আমার মা-কে ভালোবাসা দিবসে একটি ফোন উপহার দিতে চাইছিলাম, তাই এখানে এসেছি। কিন্তু আমি কখনো কল্পনাই করতে পারিনি যে, এখানে এসে আমি তাসকিনের দেখা পাবো। ইনফিনিক্সের কাছ থেকে এই উপহার পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর