বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

পাবনা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারি এ্যাড়. শামছুর রহমান শিমুল বিশ্বাস’র নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।
শনিবার ( ২৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরে গোপালপুর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রাধান প্রধান সড়ক প্রদিন শেষে একই স্থানে এসে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
প্রতিবাদ সভায় বক্তব্যদেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা,সাধারণ সম্পাদক  রেহানুল ইসলাম বুলালসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর