শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পাবনার তাশুড়িয়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় অপু বিশ্বাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) রাতে দাশুড়িয়া সিএনজি পাম্পের সামনে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অপু মাগুরা জেলার হাট মালঞ্চী এলাকার অনাথ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, মোটর সাইকেল যোগে ঈশ্বরদীতে যাওয়ার পথে দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে অপু ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা অপুকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অপুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত অপুর স্বজনদের খবর পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার পরপরই নসিমনচালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর