বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

আটঘরিয়ায় গলায় ফাঁস নিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন

পাবনার  আটঘরিয়ায় খাদিজা খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৪ জানুয়ারি শনিবার দুপুরের দিকে। সে একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের শফিক উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী জানান ঘটনার দিন মায়ের সাথে ঝগড়া হয়। এরই জের হিসেবে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে।
এব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর