শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

অভয়নগরে ট্রেনের ধাক্কায় মহাকাল কলেজের নৈশ প্রহরী মাসুম নিহত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ৪:১০ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার  চেঙ্গুটিয়া মহাকাল এলাকায়  ট্রেনের ধাক্কায় মহাকাল স্কুল এ্যান্ড কলেজের নৈশ প্রহরী মাসুম সরদার (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার সকালে বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় মহাকাল এলাকার ট্রাক ট্রার্মিনালের রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। মহাকাল স্কুল এ্যান্ড কলেজ শাখার সহকারী শিক্ষক আবুল হাসান জানান, শুক্রবার সকাল ৭ টায় মাসুম সরদার তিনি মোটরসাইকেলযোগে ভাঙ্গাগেট থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৈশ প্রহরী মাসুম সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে। নওয়াপাড়া রেলওয়ের স্টেশনে দায়িত্বরত হাবিলদার আরএনডি এনামুল হক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে নওয়াপাড়া স্টেশন মাষ্টার মাসুদ রানা বলেন, আমি শুনেছি ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর