শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নাটোরে কোটি টাকার হেরোইনসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৯:৩৩ অপরাহ্ন

নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লা থেকে কোটি টাকার হিরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ইউনিটের সদস্যরা।
র‍্যাব সূত্রে জানা যায়, গতকাল বিকেলে র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম নির্দেশনায় মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এর নেতৃত্বে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গোপন সাংবাদের ভিত্তিতে নাটোর শহরের  দক্ষিণ বড়গাছা বুড়া দরগাহ ঈদগাহ মাঠের সামনে একটি বাসায়  বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন দক্ষিণ বড়গাছা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মোস্তাকিম হোসেন মুন্না (৩২) এবং একই এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে মোঃ শাহাদাৎ আলী (৩০)।
র‍্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর