সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গায় স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক যুবক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বান্দরবান সাঙ্গুতে নিখোঁজ পর্যটকের মরদেহ ২ দিন পর উদ্ধার অভয়নগরে মাদক-জুয়ার দখলে ভবিষ্যৎ: ঘরে ঘরে কান্না, রাস্তায় অপরাধ দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে রামগড়ে তিন দিনের ব্যবধানে দুই বাড়িতে চুরি বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে- আটঘরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এমপি রুমা গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ’জাসহ ৩ জন আটক

আমার জীবনের অন্যতম সেরা কোচ তিতে : নেইমার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:৪২ অপরাহ্ন

ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা পাইয়ে দেওয়ার মিশন নিয়ে কাতার গিয়েছিলেন তিতে। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে শেষ আটেই শেষ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের যাত্রা। সেই পরাজয়ের কিছুক্ষণ পরই ব্রাজিলের কোচের পদ ছেড়ে দেন তিতে। এবার ব্রাজিল সুপারস্টার নেইমার বললেন, তিতে হলেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা কোচ।

নিজের ইনস্টাগ্রামে তিতের সঙ্গে একটা ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘আমি এখন পর্যন্ত যতজন কোচকে পেয়েছি অথবা পাব তাদের মধ্যে আপনি সব সময়ই সেরাদের একজন থাকবেন, আমি সব সময়ই আপনাকে ওপরে রাখব। আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি। কিন্তু খারাপ সময়ও পার করেছি আমরা, যেগুলো অনেক কষ্ট দেয় এবং শেষেরটি (ক্রোয়েশিয়ার বিপক্ষে হার) আমাদের অনেক দিন কষ্ট দেবে। ’

কোচ হিসেবে একটি বিশ্বকাপ জেতা তিতের প্রাপ্য ছিল উল্লেখ করে নেইমার লিখেছেন, ‘এই শিরোপা জিতে চ্যাম্পিয়ন হওয়াটা আপনার প্রাপ্য ছিল। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন সত্যি করতে যা কিছু আমরা করেছি এবং যা কিছু ছেড়েছি তাতে আমরা সবাই এটার দাবিদার ছিলাম। কিন্তু ঈশ্বর এমনটা চাননি, ধৈর্য ধরুন। ঈশ্বর আমাদের সব কিছুই দিয়েছে। ’

একজন মানুষ হিসেবেও নেইমারের মন জিতে নিয়েছেন তিতে। নেইমার আরো লিখেছেন, ‘আমি আপনাকে একজন কোচ হিসেবে চিনতাম।  এটাও জেনে গিয়েছিলাম আপনি কোচ হিসেবে খুবই ভালো।  কিন্তু একজন মানুষ হিসেবে আপনি আরো ভালো। আমি এখানে এসেছি সবার সামনে আপনাকে ধন্যবাদ জানাতে সব কিছুর জন্য, যা আপনি আমাদের শিখিয়েছেন… এবং এমন অনেক কিছুই আছে। ’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর