শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বগুড়ায় ইঞ্জিনচালিত দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

তৌফিক এলাহি, শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে ইঞ্জিনচালিত দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ভোগবটতলা ইতালিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গোপাল সরকার (২৮), নাজমুল (২৪) ও আল-আমিন (৩২)।
নিহতদের মধ্যে দুজন ভটভটির চালক। তারা ঘটনাস্থলেই মারা যান। অপরজন যাত্রী। তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। আহতদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, বগুড়া-রংপুর মহাসড়কের শেরপুরের আমিনপুর এলাকা থেকে একটি ধানবোঝাই ভটভটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ভোগবটতাল ইতালিপাড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে শেরপুর শহর থেকে আসা অপর এক ভটভটির সঙ্গে ধানবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাজির হোসেন জানান, ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরজন শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদীন সরকার জানান, ধাক্কা দেওয়া শ্যামলী বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর