রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ “সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হান্ডিয়ালে মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজা ও ২০০ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ১ নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন মো. শওকত আলী ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী কে কারাদণ্ড

কানাডাকে ৪-১ গোলে উড়িয়ে দিল ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। রবিবার (২৭ নভেম্বর) ‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কানাডা ও ক্রোয়েশিয়া। ম্যাচের শুরুতেই উত্তর আমেরিকার দেশটির হয়ে বিশ্বকাপ ইতিহাসে কানাডাকে প্রথম গোলের উপলক্ষ এনে দেন আলফনসো ডেভিস। তবে প্রথমে গোল করেও গতবারের রানার্সআপদের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি ৩৬ বছর পর বিশ্বকাপের টিকিট পাওয়া দলটি। পিছিয়ে থেকেও ক্রোয়েশিয়ানরা দাপটের সঙ্গে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পায়।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধের শুরুতেই দ্রুততম গোলের রেকর্ড গড়েন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ডেভিস। কাতারে অনুষ্ঠিত এবারের আসরের ২৬ ম্যাচের ১৪টিতেই প্রথমার্ধ গোলহীনভাবে শেষ হয়েছে। শুরুতে তেমন গোলের দেখা মিলে নি।

এখন পর্যন্ত দ্রুততম গোলের রেকর্ডটা ছিল ৬ মিনিটের। নেদারল্যান্ডসের কোডি গ্যাকপোর সেই রেকর্ডটা গতকাল ভেঙে দিলেন আলফনসো ডেভিস। ৬৮ সেকেন্ডে গোল করে কানাডার ইতিহাসে বিশ্বকাপের প্রথম গোল ও এই আসরের দ্রুততম গোলের রেকর্ড গড়লেন বায়ার্ন তারকা।

ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে প্রথমার্ধে দুই গোল করে লিড নিয়ে বিরতিতে যায় লুকা মড্রিচের দল। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয় কানাডা।

তবে ক্রোয়েশিয়ানদের দাপটে পারফরম্যান্সে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের জায়ান্টরা। ক্রোয়েশিয়ার হয়ে জোড়া গোল করেছেন আন্দ্রেজ ক্রামারিচ। একটি করে গোল করেছেন মার্কো লিভ্রাহা ও লোভ্রো মাজের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর