শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা গঞ্জালেস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১১:১১ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ইনজুরির হানা আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের দোরগোড়ায় এসে এবার ছিটকে গেলেন দলটির তারকা ফুটবলার নিকোলাস গঞ্জালেস। গঞ্জালেসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অ্যাঞ্জেল করেয়া। করেয়ার অন্তর্ভুক্তি ও গঞ্জালেসের ছিটকে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা।

ইনজুরির শঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচে মাঠে নামানো হয়নি গঞ্জালেসকে। তবে শেষ রক্ষা হয়নি তার। কাতারে পৌঁছে প্রথম দিনের অনুশীলনেই চোট পান গঞ্জালেস।

শুধু গঞ্জালেসই নন, ইনজুরিতে পড়েছেন সবশেষ ম্যাচে গোলের দেখা পাওয়া হোয়াকিন কোররেয়া। হোয়াকিনের বদলে দলে সুযোগ মিলেছে তিয়াগো আলমাদারের। তিয়াগো আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেছেন মোটে একটি ম্যাচে।

আর্জেন্টিনার মার্কুস আকুনারেরও রয়েছে চোট সমস্যা। এছাড়া পুরোপুরি সেরে ওঠেননি দিবালাও। ফলে, আর্জেন্টিনা দলে আরও পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু নেই।

আসন্ন বিশ্বকাপে মঙ্গলবার (২২ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো ও ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে লড়বে মেসিরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর