রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

কাজিপুরে ইউনিয়ন নেতার হাতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রহ্নত

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৯:০১ অপরাহ্ন

কাজিপুরে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার একই সংগঠনের গান্ধাইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জিয়াউল রহমান জিয়ার হাতে প্রহ্নত হয়েছেন। এলাকায় মাদক কারবার ও প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় তৃনমুলের রাজনৈতিক কর্মীরা। বৃহস্পতিবার ১৭ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদের বিপরীতে কুয়াশা হোটেলের সামনে পারভেজ হামলার শিকার হন। এ ঘটনায় আহতের পক্ষে শফিকুল ইসলাম বাদী হয়ে একই তারিখ সন্ধ্যায় কাজিপুর থানায় এজাহার দায়ের করেছেন। নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার (পিপিএম)।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্ৰামের মৃত তোজাম্মেল হক তালুকদারের পুত্র জিয়াউর রহমান জিয়া ও তার ভাতিজা রুবেল তালুকদার (পিতা- শামীম তালুকদার) এবং একই গ্ৰামের খালেকের পুত্র আব্দুল মোতালেবসহ আরো ৫/৭ জন এলাকায় মাদক সেবন এবং সরবরাহ কাজে জড়িত। গত ১৬ নভেম্বর ২০২২ ইং তারিখে পারভেজ আহমেদ তালুকদার এলাকার মুরব্বিদের সাথে নিয়ে বিবাদীদের মাদক সম্পৃক্ত কাজ নিষেধ করায় বাকবিতন্ডা হয়। এর প্রেক্ষিতে ১৭ নভেম্বর দুপুরে কাজিপুর উপজেলা পরিষদের বিপরীতে কুয়াশা হোটেলের সামনে বিবাদীরা ভুক্তভোগীর পথরোধ করে এবং পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় কাঁটা ছেঁড়া জখম করে। একপর্যায়ে আহতের আত্ম চিৎকারে পথচারী এবং ঘটনার সাক্ষীরা তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ সদরের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিবাদী জিয়াউর রহমান জিয়া গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত বিধায় কাজিপুর উপজেলা যুবলীগ এ ঘটনায় তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে ৩ দিনের মধ্যে কারন দর্শাতে নোটিশ পাঠিয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার এবং সাধারণ সম্পাদক আলী আসলাম স্বাক্ষরিত নোটিশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ যুবলীগ কাজিপুর উপজেলা শাখার সভাপতি বিপ্লব সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাধারণ সম্পাদক আলী আসলাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ঘটনা দলীয় কোন্দল নয়, বাদী বিবাদী একই ইউনিয়নের বাসিন্দা তাদের মধ্যে অন্য বিষয়ে দন্দ থাকতে পারে। তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর