বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৯:৪৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির পাশের ডেবার পানিতে পড়ে মদিনা খাতুন (৩)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(১১) বিকালের দিকে উপজেলা ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা চড়পাড়া গ্রামে এঘটনা ঘটে। মদিনা খাতুন ওই গ্রামের মোমিন মোল্লার কন্যা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটিনার দিনে মদিনার মা সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত ছিল। এ সময় মদিনা তার বড় বোনের তাদের সাথে বাড়ির পাশেই খেলা করছিল। খেলার করার এক পর্যায়ে মদিনা পাশের কচুরি পানাযুক্ত ডবার পানিতে পড়ে যায়। মদিনা খাতুনের দেখা না পেয়ে তার পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজি শুরু করেন । খোঁজা খুঁজি করে বাড়ির পাশেই কচুরি পানা যুক্ত ডেবার পানিতে মদিনাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর