মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সুদের টাকা দিতে না পারায় গলায় চাকু ঠেকিয়ে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ

সুজন খান, শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে সুদের টাকা দিতে না পারায় গলায় চাকু ঠেকিয়ে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে।

এ বিষয়ে বুধবার দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুইজনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযক্তরা হলেন, নুকালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে শেরালী(৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন(৩৫)।

এ বিষয়ে ওই নারী জানান, ঘটনার রাতে আমার স্বামী ট্রাকের হেল্পারীর কাজে চলে যায়। গভীর রাতে শেরালী ও ইয়াসিন মদ পান করে আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি ঘর থেকে বাইরে বের হলে তারা জানায়, ‘তোর স্বামীর কাছে ১৬ বছর আগের পাওনা সুদের টাকা না দেয়ায় তাকে বাড়ির বাইরে বেঁধে রাখা হয়েছে। তুই গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আয়।’

আমি সরল মনে তাদের কথায় বাড়ির বাইরে গেলে তারা আমার গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তুলে নিয়ে গিয়ে পাশের নুকালী স্কুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আমার স্বামী বাড়ি এলে তাকে বিষয়টি জানাই।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা বলেন,বাদীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর